আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি পরীক্ষায় দুই মেয়ের অকৃতকার্য হওয়ার খবরে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।এ ঘটনায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহারবন্ধ গ্রামের এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে। দলদলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আজিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। ওই গ্রামের মাদ্রাসা শিক্ষক আবদুল গফফার মিয়ার দুই মেয়ে গিনি ও পিংকী এইচএসসি পরীক্ষার ফলাফল নিতে গিয়ে জানতে পারেন তারা উভয়ে অকৃতকার্য হয়েছেন।
প্রতিবেশী আব্দুল মতিন জানান, ফলাফল শুনে বাসায় ফিরে অকৃতকার্য হওয়ায় দুই বোন কান্নায় ভেঙে পড়েন। বেলা সাড়ে ১২ টার দিকে তাদের পিতা মাদ্রাসা শিক্ষক আব্দুল গফফার মাদ্রাসা থেকে বাসায় ফিরে বুঝতে পারেন তার দুই কন্যা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এরপর আব্দুল গাফফার দুঃখে এবং ক্ষোভে দুই কন্যার এমন লজ্জাজনক ফলাফলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বলেন, “আমি এখন এদের বিবাহ কোথায় দিব”। এ কথা বলতে বলতে তিনি ঘরে ঢুকে জামা-কাপড় খুলতেই মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা সকলে গিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করলে সেখানেই তার মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক আব্দুল গফফারের দুই কন্যা গিনি ও পিঙ্কি দুই বোন রাজারহাট ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে । এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন খবর এখনো থানায় আসেনি।
📸 News PhotoCard (1080×1080)কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ […]
📸 News PhotoCard (1080×1080)কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ১২টি থানার প্রত্যেকটিতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সকালে জেলা শহরসহ প্রতিটি থানা এলাকায় আনুষ্ঠানিক ভাবে পুলিশ […]
📸 News PhotoCard (1080×1080)কুড়িগ্রাম প্রতিনিধি ঃআজ কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত […]