উলিপুর উপজেলা বিএন‌পির দ্বি-বার্ষিক সম্মেলন হায়দার সভাপ‌তি, বুলবুল সম্পাদক নির্বাচিত

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএন‌পি ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রথম অ‌ধি‌বেশ‌নে দলীয় কার্যালয় চত্ব‌রে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম।
এ সময় যুব দলের সাধারণ সম্পাদক আপন আলমগীরর সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল আলম রুবেল, উপজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নূরেচ্ছাবা স্টার, কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল হামিদ সহ উপ‌জেলা ও ই‌উ‌নিয়ন বিএন‌পি’র নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
প‌রে বিকেলে দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে বিনা প্রতিদ্ব‌ন্দিতায় হায়দার আলী‌কে সভাপ‌তি ও কাউন্সিলর‌দের ভো‌টে ওবায়দুর রহমান বুলবুলকে সাধারণ সম্পাদক ও নুরুজ্জামান বাচ্চুকে সাংগাঠনিক সম্পদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও বিনা প্রতিদ্ব‌ন্দিতায় নূর মোহাম্মদকে পৌর বিএনপি’র সভাপতি , সোলায়মান সরকারকে সাধারণ সম্পাদক ও এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক হিসেবে ঘোষণা করা হয়।